শিপিং ও আন্তর্জাতিক ডেলিভারি পলিসি
১. ডেলিভারির আনুমানিক সময়সীমা
প্রি-অর্ডার ব্যাচ ক্লোজ হওয়ার পর মিলান থেকে এয়ার কার্গোর মাধ্যমে বাংলাদেশে পৌঁছাতে সাধারণত ২০ থেকে ২৫ দিন সময় লাগে। কাস্টমস ক্লিয়ারেন্স ও অভ্যন্তরীণ প্রসেসিং শেষে লোকাল কুরিয়ারে হস্তান্তর করা হয়।
২. অভ্যন্তরীণ ডেলিভারি চার্জ
ঢাকার ভেতরে হোম ডেলিভারি ফি ৮০ টাকা এবং ঢাকার বাইরে ১৩০ টাকা নির্ধারিত। কুরিয়ার পার্সেল ট্র্যাকিং কোড আপনাকে এসএমএস বা ট্র্যাকিং পেজে প্রদান করা হবে।