প্রি-অর্ডার ক্যানসেলেশন ও রিফান্ড নীতি
১. পণ্য না পাওয়া গেলে বা স্টক আউট হলে
ইতালির সুপারমার্কেট, বুটিক বা ফার্মেসিতে কোনো কারণে আপনার প্রি-অর্ডারকৃত পণ্যটি না পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ক্রেতাকে অবহিত করা হবে এবং তাঁর পরিশোধিত অগ্রিম টাকা সম্পূর্ণ (১০০%) কোনো কর্তন ছাড়াই ৩-৫ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল সেটিতে রিফান্ড করা হবে।
২. ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য পৌঁছালে
আন্তর্জাতিক এয়ার শিপমেন্টে কোনো পণ্য ক্ষতিগ্রস্ত হলে বা ভুল পণ্য এলে ক্রেতাকে পার্সেল খোলার আনবক্সিং ভিডিও প্রমাণ সাপেক্ষে সম্পূর্ণ রিফান্ড অথবা পরবর্তী ব্যাচে নতুন পণ্য এনে দেওয়া হবে।
৩. কাস্টমার কর্তৃক অর্ডার বাতিল
যেহেতু প্রি-অর্ডারের ভিত্তিতে ইতালি থেকে সরাসরি বৈদেশিক মুদ্রায় পণ্য ক্রয় করা হয়, তাই ইউরোপের কাউন্টার থেকে পণ্য কেনা সম্পন্ন (Purchased in Europe) হয়ে যাওয়ার পর অর্ডার বাতিল করা গ্রহণযোগ্য নয়। কেনাকাটা শুরু হওয়ার পূর্বে ক্রেতা বাতিল অনুরোধ করলে অ্যাডভান্স ফেরত দেওয়া সম্ভব।